TOOLS

Facebook-এ ক্রিয়েটর হিসাবে যাত্রা শুরু করুন

আপনার যা কিছু জানা দরকার, সেইসব কিছু এখানে এক জায়গাতেই রয়েছে।

Facebook হলো বাস্তব এমন কমিউনিটি গড়ে তোলার জায়গা, যা বহুদূর এগিয়ে যাবে

প্রতি মাসে, সারা বিশ্বের 300 কোটিরও বেশি লোক নিজেদের পছন্দের বা আগ্রহের প্রসঙ্গের সাথে একাত্ম হওয়ার জন্য Facebook খোলেন। এই বিপুল দর্শকসংখ্যা ক্রিয়েটরদের কাছে সত্যিই সারা বিশ্বের দরজা খুলে দেয়, আপনি সদ্য কমিউনিটি গড়েছেন কিংবা আগে থেকে থাকা কোনো কমিউনিটিকে আরও বাড়িয়ে তুলতে চাইছেন, যাই হোক না কেন, সব ক্ষেত্রেই তা প্রযোজ্য।

কিন্তু Facebook-এর সত্যিকারের শক্তি তার বিশাল পরিসর নয়, বরং এর লোকজনই। এখানে কথোপকথন দুই-তরফা হয়। আপনার কমিউনিটি আপনাকে শুধু ফলো করে না—সেটি আপনার পাশে থাকে, আপনার কাজ শেয়ার করে এবং এগিয়ে যেতে সাহায্য করে। Facebook-এ একা একা কিছু গড়া মুখ্য বিষয় নয়। আপনার কাজের প্রতি যাদের আন্তরিকতা আছে, তাদের সহায়তায় অর্থবহ কিছু তৈরি করাই এখানে আসল কথা।

আর আপনি এই কাজের জন্য তৈরি থাকলে, Facebook আপনাকে উপযুক্ত কিছু টুল দেবে। ক্রিয়েটরদের কাছে কমিউনিটি গড়ে তোলা থেকে শুরু করে, কনটেন্ট তৈরিকে পেশা হিসাবে নেওয়া পর্যন্ত সমস্ত সুযোগ রয়েছে, যা দিয়ে নিজের আগ্রহ দিয়েই উপার্জন করা সম্ভব। সত্যি বলতে, Facebook গত বছর ক্রিয়েটরদের $200 কোটিরও বেশি অর্থ পেমেন্ট করেছে এবং আমরা এই গতি ধরে রাখছি।

শুরু করতে, নিচের রিসোর্সগুলো ব্যবহার করুন:

নতুন কী আছে

আপনি একেবারে নতুন প্রোডাক্টের খবর ও আপডেট পাবেন, যা প্ল্যাটফর্মে আপনার কাজ সবচেয়ে ফলপ্রসূ করবে।

তৈরি করুন

পোস্ট করা শুরু করুন এবং আপনার ও আপনার অডিয়েন্সের জন্য মানানসই কনটেন্টের একটি স্ট্র্যাটেজি তৈরি করুন।

বেড়ে উঠুন

আপনার ফলোয়ারের সংখ্যা বাড়ানো ও কমিউনিটি তৈরি করার স্ট্র্যাটেজি জানুন।

অর্থ উপার্জন করুন

Facebook-এ আপনি কীভাবে নিজের কনটেন্ট মনিটাইজ করতে পারবেন, তা বুঝুন।

নিরাপদে থাকুন

আপনার কমিউনিটির জন্য এক নিরাপদ ও সহায়ক পরিবেশের জায়গা তৈরি করুন।

সাহায্য পান

কোথায় সাহায্য পাবেন এবং প্রশ্ন থাকলে কোথায় উত্তর পাবেন, তা জানুন।

TOOLS

Facebook ও Instagram-এ "Facebook for Creators" ফলো করুন



Facebook ক্রিয়েটরদের জন্য নতুন নতুন পরামর্শ, ফিচার ও সুপরিচিত পদ্ধতি সম্পর্কে আপডেট থাকতে চান? এই ওয়েবসাইটটি অবশ্যই বুকমার্ক করে রাখুন এবং FacebookInstagram-এ Facebook for Creators ফলো করুন।

এই দুটি চ্যানেলের মাধ্যমে আপনি প্রচুর রিসোর্স, গাইড ও টিউটোরিয়াল পাবেন, যেগুলো আপনাকে সফল হতে এবং Facebook-এ ক্রিয়েটর হিসাবে পরবর্তী ধাপে এগোতে সহায়তা করবে।


যেসব ক্রিয়েটরদের ছবি উপরে দেওয়া হয়েছে (উপরের সারিতে, বাম থেকে ডান দিকে): Tropiical Punch, Sydney Morgan, Drex Lee, Coolirpa, TuckerComedy, GroovyFoodiess, Oliver Twixt, Rylee Jenkins, Austin Sprinz, Garden Marcus, Naomi Kong, Keto Snackz, Chef Darius, Lilly Skjoldahl, Katherine Salom। পেজে নিচের দিকে: কনটেন্ট মেশিন